বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১২ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

গোপালগঞ্জে নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জন। শুক্রবার (১৫ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

জেলায় আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৩৪ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নতুন করে গোপালগঞ্জ সদরে চারজন, টুঙ্গিপাড়ায় একজন, কোটালীপাড়ায় দুই ও কাশিয়ানী উপজেলায় পাঁচজন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় এক চিকিৎসক ও ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় এক চিকিৎসকসহ ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৫ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও নার্সসহ পাঁচজন রয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com