শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিট খাওয়ার উপযুক্ত সময় শীতকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বিট দিয়ে নানা পদ তৈরি করা যায়। যেমন, বিটের তরকারি, বিটের স্মুদি, বিটের সালাদ, বিটের পরোটা বা গোলা রুটি- চাইলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন সব রকমের খাবার। বিট ব্লেন্ড করে আটার সঙ্গে মিশিয়ে রুটি কিংবা গোলা রুটি বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর। শীতের সময়ে বেশি করে বিট খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। চলুন কারণগুলো জেনে নেই- ওজন নিয়ন্ত্রণ হয়, বিটে খুব কম ক্যালোরি রয়েছে। ফ্যাট প্রায় নেই বললেই চলে। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য বিট খুব ভালো খাবার।
রক্তচাপ নিয়ন্ত্রণেও বিটে খুব কার্যকর। এতে প্রচুর পরিমাণ নাইট্রেট রয়েছে, যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এতে রক্তনালী প্রসারিত হয়। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। রক্ত পরিশুদ্ধ করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়ার জন্য বিট খুব কার্যকর। অনেক গবেষণায় দেখা গেছে বিট লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে দেয়। তাছাড়া একাগ্রতা বাড়াতেও সাহায্য করে বিট।
পুষ্টিগুণে ভরপুর বিটে রয়েছে আয়রন, ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো নানা জরুরি পুষ্টিগুণ। রোজের খাবারের তালিকায় বিট রাখলে তা শরীরের যতœ নেবে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বিটের মধ্যে রয়েছে বিটানিন। এর কারণেই বিট লাল রঙের। বিটানিন এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও বটে। যার ফলে শরীরের পক্ষে এটি যথেষ্ট উপকারী। সূত্র: আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com