শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতীয় বিধ্বস্ত হেলিকপ্টারের ‘ব্ল্যাকবক্স’ পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
বিধ্বস্ত হেলিকপ্টার ইনসেটে জেনারেল বিপিন রাওয়াত

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ‘ব্ল্যাকবক্স’ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজানাথ সিং।
গত বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় এমআই-১৭ হেলিকপ্টারটি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা নিহত হয়েছেন। তাদের সঙ্গে প্রাণ গেছে আরও ১১ জনের। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি পাইলট বরুন সিং। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজানাথ সিং বলেন, বুধবার ১২টা ১৫ মিনিটে কপ্টারটির ওয়েলিংটনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু ১২টা ৮ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুন্নুর এলাকার বাসিন্দারা চা বাগানের মধ্যে ওই সেনা চপারের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দেখেন আগুন লেগে গেছে ওই মিলিটারি হেলিকপ্টারে। তখন খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।
বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আরো ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com