বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে নতুন করে আক্রান্ত আরও ২৮ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

মুন্সীগঞ্জে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বৃহস্পতিবার নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮৮ জনে। বৃহস্পতিবার আরও ১০ জন সুস্থ্য হয়েছেন। এই নিয়ে জেলায় মোট সুস্থ্য হলেন ১০০ জন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া মুন্সীগঞ্জ সদরের মালিপাথর এলাকায় আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জ এলাকায় আব্দুল কাদেরের (৬০) নমুনা রিপোর্ট পজেটিভ আসায় জেলায় এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

নতুন শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬, শ্রীনগর উপজেলায় ৭, সিরাজদিখান ৩ ও গজারিয়ার আছে ২ জন। লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলায় নতুন কারও করোনা শনাক্ত হয়নি।

সিভিলসার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১৯ ও ২০ মে পাঠানো ১৪৪ জনের নমুনার রিপোর্ট বৃস্পতিবার পাওয়া যায়। এপর্যন্ত ঢাকায় ২৯২৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৬১০টির।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com