শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

সারাদেশে একদিনের ব্যবধানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে। চলতি সপ্তাহে বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কমে যেতে পারে। রবিবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। গত পরশু রোববার দেশের কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ, যশোর ও পটুয়াখালীতে ১ মিলিমিটার এবং ঢাকা, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে। গত পরশু রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯, যা গত পরশু ও একই ছিল। বিভাগীয় শহরগুলোর মধ্যে গত পরশু রোববার ঢাকায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস (গত পরশু ছিল ১৭ দশমিক ২), ময়মনসিংহে ১৩ ( গত পরশু ছিল ১৪ দশমিক ৪), চট্টগ্রামে ১৬ দশমিক ৫ (গত পরশু ছিল ১৭ দশমিক ৮), সিলেটে ১২ দশমিক ৫ (গত পরশু ছিল ১৫), রাজশাহীতে ১১ দশমিক ৮ (গত পরশু ছিল ১৪ দশমিক ৮), রংপুরে ১১ দশমিক ৭ (গত পরশু ছিল ১৪ দশমিক ১), খুলনায় ১৪ দশমিক ৭ (গত পরশু ছিল ১৬ দশমিক ২) এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস (গত পরশু ছিল ১৪ দশমিক ৭) রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com