শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তামিমের দুরন্ত শতকে ম্লান সিমন্সের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুরন্ত এক শতক হাঁকালেন তামিম ইকবাল। নিজের যত অপ্রকাশিত ক্ষোভ তা যেন ব্যাট দিয়েই জবাব দিলেন তিনি।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কার সাহয্যে শতক হাঁকান তামিম। প্রথম ইনিংসে সিলেটের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ল্যান্ডন সিমন্সের ৬২ বলের সেঞ্চুরি তাই এক অর্থে যেন ম্লানই হয়ে গেল। মাত্র ৬২ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেও মিনিস্টার গ্রুপ ঢাকার খেলোয়ার তামিমের শতকের কাছেই হার মানতে হয়েছে তার দল সিলেটের। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করে সিলেট। ইনিংস বিরতির সময় এই রান মোটামুটি লড়াই উপযোগী মনে হলেও তামিম-শাহজাদের অনবদ্য জুটির সামনে তা নগণ্যই মনে হলো। দুজনের ব্যাটিং তা-বে ১৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় ঢাকা। এর আগে ২০১৯ সালে ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানের হার না মানা ইনিংস খেলার রেকর্ড রয়েছে তামিমের। এই নিয়ে বিবিএলে তার শতক সংখ্যা দু’টি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com