ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ইরান চুক্তি না মানলে আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী তেহরান যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে এবং কঠোর অবরোধ আরোপ করতে সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুঁশিয়ারি দিয়েছেন।
বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার হেগসেথ বলেন, প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) স্পষ্ট করে দিয়েছেন যে এই আলোচনার সময়সীমার মধ্যে ইরান যদি তাদের দেওয়া কথা অনুযায়ী কাজ না করে, তবে আমরা পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত থাকব। তিনি আরও বলেন, ইরান যদি এই চুক্তি মেনে না চলে, তবে আমাদের পক্ষে আবারও একটি কঠোর ও নিশ্ছিদ্র অবরোধ আরোপ করা পুরোপুরি সম্ভব।
প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ এবং আলোচনা মূলত ইরানের পারমাণবিক অস্ত্রের বিষয়টিকে কেন্দ্র করেই আবর্তিত হবে।
ইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্পইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্প
হেগসেথ আরও বলেন, বেশ কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালি মাইনমুক্ত করার কাজে এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে। তবে তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এগিয়ে আসে, আরও বেশি ভূমিকা রাখে এবং আরও বেশি ব্যয় করে। সূত্র: আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

ইরান চুক্তি না মানলে আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৯:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬