বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা, মোট ৮৪৬ জন

গাজীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০

গাজীপুরে বেড়েই চলছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২২৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছে ৫৮ জনের।

এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে। গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, গাজীপুরে নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৪৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৯ জন, কালীগঞ্জে ৫ জন, কাপাসিয়ায় ১ জন।

সিভিল সার্জন আরও বলেন, গাজীপুরে মোট আক্রান্ত ৮৪৬ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৯৪ জন, কালীগঞ্জে ১২০, কাপাসিয়ায় ৮৬, শ্রীপুর উপজেলায় ৪১ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ৫০৫ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com