বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

এবারের টি-২০ বিশ্বকাপ অক্টোবর বা নভেম্বরে

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসে কারণে হচ্ছে না এ বছরের টি-২০ বিশ্বকাপ এমন একটি খবর ছড়িয়ে পড়ছে ক্রিকেট বিশ্বে। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া এ খবর সঠিক নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)৷ আগামী অক্টোবর-নভেম্বরেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে জানিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি৷ বৃহস্পতিবার আইসিসি বোর্ডের সভায় এ বিষয়ে আরো আলোচনা হবে৷

মহামারি করোনাভাইরাসে কারণে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না বলে সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়৷ বলা হয়, এবারের আসরটি পিছিয়ে ২০২২-এ নিয়ে যাওয়া হচ্ছে৷ এতে ক্রিকেট অঙ্গন জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়৷

তবে আইসিসির একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেবার কোন সিদ্ধান্ত নেয়নি৷ নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ায় তা অনুষ্ঠিত হবার জন্য পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতিও চালু আছে’৷

তিনি আরো বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আইসিসির বোর্ড সভায় এটি একটি এজেন্ডা এবং সে অনুযায়ীই আমরা সিদ্ধান্ত নেব৷’

সূত্র: ডয়চে ভেলে।

এমাআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com