বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে কৈজুরী ইউনিয়নে কর্মসৃজনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের কর্মসৃজনের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, সরকার কর্তৃক অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় কৈজুরী ইউনিয়নে ২৭১ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পে রয়েছে, হাটপাচিল ওয়াবদা বাঁধ পাকা রাস্তা হইতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা পুনঃনির্মান, এতে শ্রমিক সংখ্যা বরাদ্দ রয়েছে ৫৬ জন। পাথালিয়া পাড়ায় শ্রমিক বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫ জন। ভাটপাড়ায় বরাদ্দ দেওয়া হয়েছে ৭০ জন। গোপালপুর প্রকল্পে ৮০ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়েছে। ৪টি প্রকল্পে ২৭১ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৭১ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হলেও বরাদ্দের থেকে কম সংখক শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। গোপালপুর প্রকল্পে ৮০ জনের মধ্যে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাষ্টারের নামে বরাদ্দ ৬০ জন ও মেম্বরের নামে বরাদ্দ ২০ জন। তবে, বুধবার সরেজমিনে গিয়ে গোপলাপুরে ৫৭ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। শ্রমিকের বরাদ্দ সংখ্যা অনুযায়ী কাজ না করিয়ে কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। কম শ্রমিক দিয়ে কাজ করালেও ৪টি প্রকল্পে ২৭১ জনের নাম তালিকা ও বিকাশ নাম্বার জমা দেওয়া হয়েছে উপজেলায়। এ তালিকা অনুযায়ীই বিকাশ নাম্বারে শ্রমিকদের টাকা জমা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টারের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে ফোন দেওয়া হলে তিনি ফোন কেটে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com