শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের ব্যতিক্রম উদ্যোগ

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

নওগাঁর বদলগাছীতে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২” উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৭ দিনব্যাপী উৎসব মেলা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রদর্শনী উপস্থাপন করা হচ্ছে। এই মেলায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এই মেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে একটি করে মুরগীর ডিম খাওয়াচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর পরিকল্পনায় এই ব্যতিক্রম কার্যক্রম চলছে। এই কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক কে ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com