ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

খুলনার পাইকগাছা পৌর বাজারসহ বানিজ্য উপশহর কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে দোকান দেওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। নিজস্ব দোকানের সামনে ফুটপাত দখল করে তা ভাড়া দিয়ে আয় করছেন দোকান মালিক। আবার কেউ কেউ ক্ষমতার জোরে ফুটপাত দখল করে সামনে রাস্তাজুড়ে চৌকি বসিয়ে বিভিন্ন মালামাল বিক্রির ফলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতার পাশাপাশি জনসাধারণ পড়েছে বিপাকে। বাজার দুটির ফুটপাত দখল মুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যাবসায়ী ও জনসাধারণ। এ ঘটনায় ভিলেজ পাইকগাছার ভুক্তভোগী দোকান মালিক আব্দুল খালেক সরদার প্রতিকারের আশায় বুধবার পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বরাবর অভিযোগ করেছেন। জানাগেছে, অভিযোগের খবর পেয়ে অভিযুক্ত ফল বিক্রেতা লুৎফর সানা পরিস্থিতি সামাল দিতে এ মুহুর্তে চৌকিটি ঢেকে রেখেছেন। সে ভিলেজ পাইকগাছার মৃতঃ জিল্লুর রহমানের ছেলে। সরেজমিনে উপজেলার পৌর বাজার ও বানিজ্যিক কেন্দ্র কপিলমুনি ঘুরে দেখা গেছে, দোকান মালিকদের সাথে মাসিক ভাড়া চুক্তিতে ফুটপাত দখল করে দোকানের সামনে রাস্তাজুড়ে খাট পেতে ফল-ফলালির ব্যবসা করছেন। যার কারণে প্রায় পথচারীদের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ফুটপাত দখল করে ব্যাবসা করা মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়। পৌর ব্যাবসায়ী জানান আঃ খালেক অভিযোগ, দোকানের সামনে দখলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নিরুপায় হয়ে আমি ষোলকলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ ও স্থানীয় দোকানদারের অবগত করেছি। তারা সমাধানের চেষ্টা করলেও শেষ অবদি কোন সমাধান হয়না। লুৎফর গায়ের জোরে এটা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কপিলমুনি বাজারের এক ব্যাবসায়ী জানান, আমার দোকানের সামনে ফুটপাত দখল করে ব্যাবসা করছেন। একাধিক বার অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। ব্যাবসায়ীর ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে জানতে চেয়ে মেসেজ দিলেও কোন উত্তর দেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

আপডেট সময় ০৪:১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬