বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যাচেষ্টা মামলায় স্বামী আটক

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুঁড়িয়ে হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামী স্বামী আইয়ুব নবীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ঝাওয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ২১ এপ্রিল ওই নৃশংস ঘটনার পরই সে পালিয়ে যায়। গোপন সুত্রে খবর পেয়ে আসামী আইয়ুব নবীকে বুধবার বিকালে ঝাওয়াইল বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, তিন সন্তানের জননী শান্তা আকতারকে (৩০) যৌতুকের জন্য স্বামী আইয়ুব নবী প্রায়ই নির্যাতন করতেন। গত ২১ এপ্রিল শান্তা যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অমানুষিক মারধর করা হয়। এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুঁড়িয়ে হত্যার চেষ্টা করে স্বামী। স্ত্রীর ডাকচিৎকারে পাড়াপড়শিরা এসে তাকে উদ্ধার করে। প্রতিবেশিদের উপস্থিতি টের পেয়ে আইয়ুব পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় তার স্ত্রীকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইন্সষ্টিটিউটে স্থানান্তরের কথা বলা হয়। কিন্তু ভাইয়েরা খুবই দরিদ্র হওয়ায় ঢাকায় নিয়ে চিকিৎসার সামর্থ ছিলনা। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

শান্তা ঢাকার শেখ হাসিনা বার্ণ ইন্সষ্টিউিটে এখনো চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে ওসি মোস্তাফিজুর রহমান গত ৭ মে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেসনে চলে যান। তবুও শান্তার চিকিৎসার খরচ চালিয়ে যান। করোনা মুক্ত হয়ে তিনি গত সোমবার কাজে যোগদান করেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com