ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
পটিয়ায় এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু

পটিয়ায় এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি এমআর (গবধংষবং-জঁনবষষধ) ভ্যাকসিন ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে প্রায় ৪৫ হাজার শিশু। উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন এবং ১০১টি এবতেদায়ি নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা এই টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এমআর টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা কো-অর্ডিনেশন মিটিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, এমআর ভ্যাকসিন শিশুদের মারাত্মক দুটি সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এই কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে এটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ইসলামিক ফাউ-েশন কর্মকর্তাদের মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় যেন ঈমাম মুয়াজ্জিন খতিবরা যেন এ টিকা সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এই ক্যাম্পেইন সফল করার প্রধান শক্তি হবে। উপজেরার ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ অনুযায়ী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে আগাম প্রচারণা চালানো হচ্ছে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হচ্ছে। স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রম নির্বিঘœ করতে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করে। সভায় বক্তারা বলেন, এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে পটিয়ায় হাম ও রুবেলা নির্মূলে বড় অগ্রগতি সাধিত হবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। জরুরী এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা শারমিন আকতার হিমু সহ সাংবাদিক, ইসলামিক ফাউ-েশনের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

পটিয়ায় এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু

পটিয়ায় এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু

আপডেট সময় ০৪:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬