বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

এই প্রথম শান্তিরক্ষীদের নিয়ে বাংলাদেশ বিমানের যাত্রা

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

খবরপত্র নিউজ ডেস্ক : ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের শান্তিরক্ষীদের বহন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভাড়া করেছে জাতিসংঘ সদর দফতর। এ ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা (MINUSCA) মিশনে যোগ দেবেন।

শুক্রবার (২৯ মে) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ কন্টিনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানির অগ্রবর্তীদলের ২০ জন সদস্য এবং কোভিড-১৯ এর কারণে আটকে পড়া মিনুসকা (MINUSCA) মিশনের ৩৪ জন শান্তিরক্ষী। ফ্লাইটটি ২৯ মে সকালের মধ্যেই বাঙ্গুইতে পৌঁছানোর কথা রয়েছে।

এসএম/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com