ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী

সন্তান ও ছাত্রছাত্রীদের মতোই চারাগাছও লালনপালন করতে হবে-শিক্ষকদের উদ্দেশে এমপি বাবুল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও স্থানীয় এনজিওগুলোর সমন্বয়ে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,২৫০টি বনজ, ফলজ ও ঔষধি চারাগাছ এবং প্রতিটি প্রতিষ্ঠানে পাঁচটি করে বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, সোনারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুত্তালিব সরকার, প্রফিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহম্মেদ, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের সংখ্যা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, শুধু চারা বিতরণ নয়, সেগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের পাশাপাশি ফল উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, সন্তান ও ছাত্রছাত্রীদের যেভাবে ভালোবাসা, যতœ ও পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা হয়, ঠিক একইভাবে চারাগাছগুলোকেও লালনপালন করতে হবে। আজ যে গাছ রোপণ করা হবে, সেটিই আগামী দিনে পরিবেশ রক্ষা, ফলের চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের পরিচর্যার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের গাছ লাগানো ও সংরক্ষণের বিষয়ে উদ্বুদ্ধ করতে পারলে তারা প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী

সন্তান ও ছাত্রছাত্রীদের মতোই চারাগাছও লালনপালন করতে হবে-শিক্ষকদের উদ্দেশে এমপি বাবুল

আপডেট সময় ০২:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬