ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত Logo সাভারে ১১৬তম “নামা বাজার উপশাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক Logo শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা

সরকার উন্মুক্ত করলেও সাধারণ মানুষের নেই অধিকার: খনন করা তালতলা নাছিরপুর খাল দখলে ভরাট: বিভিন্ন জালে ধংস হচ্ছে দেশীয় মাছ

জনগণের কথা বিবেচনা করে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির তালতলা নাছিরপুর খাল উন্মুক্ত করেছেন সরকার। উন্মুক্ত করার মাস না যেতেই কতিপয় অসাধু ব্যক্তিরা খালটির অধিকাংশ জায়গায় হাত মেপে ভাগ করে নিষিদ্ধ চায়না দুয়ারি, নেট ও কাটিজাল দিয়ে দখল করে নিয়েছেন। যার কারণে পলি ভরাট হয়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে। উন্মুক্ত খালে অঘোষিত দখল কায়েম করে সেখানে এলাকাবাসীদের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সাধারণ মানুষ এই নিয়ে প্রতিবাদ করলে মারধর করতে আসছে দখলকারীরা। যার ফলে খেটে খাওয়া মানুষ খালে মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা গেছে, তালতলা নাছিরপুর খালের কাবলে দোয়া থেকে কপিলমুনি কলেজ পর্যন্ত কেউ চায়না দুয়ারি জাল, কেউবা নেট ও কাটিজাল পেতে মাছ আহরণ করছেন। যার কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। আবার জাল পেতে দখল করার কারণে খালটির পানি প্রবাহ কমেছে। খনন করা খালটি পলিতে ভরাট হয়ে গেছে। খালে মাছ ধরতে যাওয়া রেজাকপুরের জামাল গাজীসহ কয়েকজন জানান, জালপাতার স্থানে কাউকে জাল ফেলতে বা মাছ ধরতে গেলে দা কাছি হাতে তেড়ে আসে দখলকারীরা। আমাদের খালে নামতে দেখলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রশ্ন রেখে বলেন, সরকার খালটি উন্মুক্ত করলেও দখল করেছে কতিপয় অসাধু ব্যক্তিরা। এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে মেসেজ দিলেও তিনি উত্তর দেননি।এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে খালটি অবৈধভাবে দখল কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও খালটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সরকার উন্মুক্ত করলেও সাধারণ মানুষের নেই অধিকার: খনন করা তালতলা নাছিরপুর খাল দখলে ভরাট: বিভিন্ন জালে ধংস হচ্ছে দেশীয় মাছ

আপডেট সময় ০২:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬