ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

পাকিস্তানের কোচ হয়ে বাংলাদেশে আসছেন সরফরাজ

আগেই গুঞ্জনটা ছিল যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই হলো সত্য। বাংলাদেশ সফরের ঘোষিত দলের কোচের ভূমিকায় থাকছেন সরফরাজই।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে হেড কোচ হিসেবে আছেন সরফরাজ আহমেদ।
গেল কয়েকমাস ধরেই টেস্ট দলের কোচের পদটি শূন্য ছিল। তখন থেকেই বারবার শোনা যাচ্ছিল সাবেক এই উইকেটকিপার ব্যাটারের নাম। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।
সরফরাজ সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিততে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে কাজ করেছেন পাকিস্তান শাহিনস দলের মেন্টর হিসেবেও।
খেলোয়াড়ী জীবনে ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৩৭ গড়ে ৩০৩১ রান। নামের পাশে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি। গ্লাভস হাতে ১৬০টি ক্যাচ ধরেছেন ও স্টাম্পিং করেছেন ২২টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

পাকিস্তানের কোচ হয়ে বাংলাদেশে আসছেন সরফরাজ

আপডেট সময় ০৭:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬