শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ ভারতে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কল রেকর্ডিং, ব্যাংক, ছবি এডিটিংসহ বিভিন্ন সিকিউরিটি অ্যাপ থাকে। যা দৈনন্দিন অনেক কাজ অনেক সহজ করে দেয়। তবে এই অ্যাপই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি স্মার্টফোনের ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।
মূলত পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তাই হামলা ঠেকাতে ভারতে ইমোসহ মোট ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
গোয়েন্দাদের দাবি, এই ম্যাসেঞ্জার অ্যাপগুলো ব্যবহার হচ্ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এবং খুব সহজেই তা অ্যাক্সেস করা যায়। তবে সম্প্রতি ভারতে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল অ্যাপগুলো। জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চলছিল এই অ্যাপগুলোর মাধ্যমে। অ্যাপগুলো ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলেও অভিযোগ করেছেন তারা। যে কারণে সেগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। ৬৯এ তথ্যপ্রযুক্তি ধারা অনুযায়ী ‘বিপজ্জনক’ অ্যাপগুলোকে ব্লক করা হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক কোন অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে: >> ক্রিপভাইসার >> এনিগ্মা >> সেফসুইস >> উইক্রেমে >> ব্রিয়ার >> বিচ্যাট >> মিডিয়াফায়ার >> ন্যান্ডবক্স >> কনিয়ন >> ইমো >> এলিমেন্ট >> সেকেন্ড লাইন >> জাঙ্গি এবং >> থ্রিমা। সূত্র: এনডিটিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com