বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড় নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন টুঙ্গিপাড়ায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন

আখন্দ অসুস্থ, আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবদুল কবির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

মৌলভি আবদুল কবিরকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা বুধবার বিশেষ এক আদেশে এই নিয়োগ প্রদান করেছেন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ অসুস্থ থাকায় তাকে এই নিয়োগ দেয়া হলো। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আবদুল কবির তালেবানের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। খামা প্রেস নিউজ অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে। তোলো নিউজের তথ্যে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আখন্দ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন, তা প্রকাশ করা না হলেও গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে তোলো জানায়, তিনি হৃদরোগে ভুগছেন।
মৌলভি আবদুল করিব পূর্ব পাকতিয়া প্রদেশের জাদরান গোত্রের সদস্য। তিনি ১৯৯৬-২০০১ সময়ে পূর্ববর্তী প্রশাসেন নাঙ্গাহার প্রদশের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। কাতারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তালেবানের সিনিয়র সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাদের আলোচনার ফলেই যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দোহা চুক্তি হয়েছিল। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে এলে মৌলভি কবিরকে আখন্দের অর্থনীতিবিষয়ক সহকারী এবং পরে তালেবানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ করা হয়েছিল। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com