রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৃহকর্মী হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সম্প্রতি ঢাকায় গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে উন্নয়ন সংঘের পাওয়ার প্রজেক্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর জেলা শাখা। শনিবার সকাল ১১টায় শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় । হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, পাওয়ার প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী জোৎস্না আক্তার, সনাক সভাপতি অজয় কুমার পাল, সংস্কৃতি কর্মী লিটন তরফদার, গৃহকর্মী, নাছিমা আক্তার, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার, এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব আরজু মিয়া, সাংবাদিক শরিফ প্রমুখ। এসময় বক্তারা তামান্না হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি গৃহ শ্রমিকদের শ্রমআইনএর অন্তরভুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান। জানা যায় গৃহকর্মী তামান্নাকে চুরির অপবাদ দিয়ে গালমন্দ করা হয়েছে, তার বেতন কেটে রাখা হয়েছে, তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে তাকে উঁচু ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে। হাসপাতালে এক সপ্তাহ পর ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে তামান্না। এই ঘটনা সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।’ উল্লেখ বিভিন্ন গণমাধ্যমে ২৪ জুন প্রকাশিত খবরসূত্রে জানা যায়, ঢাকার রুপনগরে গৃহকর্তা আক্তারুজ্জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলো হতদরিদ্র পরিবারের সদস্য তামান্না। তাকে নির্যাতন শেষে ৯তলার ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয়ার অভিযোগে পুলিশ গৃহকর্তা আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে। তামান্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। মানববন্ধন আয়োজনে অক্সফাম বাংলাদেশ সহায়তা করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com