শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারি বরাদ্দের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সৈয়দ মিজানুর রহমান (মোরেলগঞ্জ) বাগেরহাট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মসজিদ ও একটি দাখিল মাদ্রাসার উন্নয়নের জন্য বাগেরহাট জেলা পরিষদ থেকে ৩ টি প্রকল্পের ৬ লাখ টাকার কোন কাজ না করিয়ে সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বুধবার (১৯ জুলাই) বি এস এস দাখিল মাদরাসার সুপার মো. অহিদুল ইসলাম, মাদরাসার এবতেদায়ী প্রধান ও জোমাদ্দারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম তোফাজ্জেল হোসেনের বেতন স্থগিত ও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, বারইখালী ইউনিয়নে মধ্য জোমাদ্দারপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ ময়দান উন্নয়ন, বারইখালী-সুতালড়ী জামে মসজিদ উন্নয়ন ও বিএসএস দাখিল মাদরাসার উন্নয়নের জন্য ২০২২-২০২৩ অর্থ বছরে বাগেরহাট জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা বরাদ্দ করান মাদরাসা সুপার মো. অহিদুল ইসলাম। বরাদ্দের টাকা তুলে প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার উন্নয়নমূলক কাজ না করিয়ে শতভাগ টাকা আত্মসাৎ করেন সুপার অহিদুল ইসলাম ও তার সহযোগীরা। ঘটনা জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর মো. নিজাম উদ্দিনসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানার জন্য বি এস এস দাখিল মাদরাসার সুপার মো. অহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি আজ মাদরাসার কাজে বাইরে আছেন বলে সহকারি সুপার মো. মাইনুদ্দিন হিরু জানান। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বি এস এস দাখিল মাদরাসার সভাপতি এসএম তারেক সুলতান বলেন, ৩টি প্রকল্পের নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই মাদরাসা সুপার অহিদুল ইসলাম, সহকারি শিক্ষক তোফাজ্জেল হোসেনের বেতন স্থগিত করা হয়েছে। একই সাথে পুরা বিষয়টি উদঘাটনের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com