শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার দুই দেশে ‘প্রহেলিকা’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটি দেখে দর্শকরা প্রশংসা করছে। এদিকে নতুন খবর জান গেল, এবার দেশের সীমানা পেরিয়ে বিদেশে মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’। আগামী ৫ আগস্ট থেকে দেখা যাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় বড় শহরে ‘প্রহেলিকা’ সিনেমা। বিষয়টি জানান সিনেমার প্রযোজক জামাল হোসেন।
জামাল হোসেন বলেন, ‘আগামী ৫ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রহেলিকা মুক্তি দিচ্ছি। এরই মধ্যে সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকিট ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকিট এরই মধ্যে সোল্ট আউট। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতোই সাড়া ফেলবে। শুরু থেকেই সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী ছিলাম। কারণ এটি সুস্থধারার একটি চলচ্চিত্র।’
এ সিনেমার মাধ্যমে দীর্ঘ আট বছর পর চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তার সঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী বুবলী। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। রঙ্গন মিউজিক ও জামাল হোসেন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। এটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com