বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভৈরবে রূপালী ব্যাংকের ঋণ বিতরণ কর্মসূচী

আবদুর রউফ (ভৈরব) কিশোরগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কৃষি, পল্লী ও সি এমএসএমই ঋণ বিতরণ কর্মসূচী গত সোমবার বিকালে রূপালী ব্যাংকের শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ব্যাংকের ময়মনসিংহস্থ অফিসের উপ-মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ মনির উদ্দিন ভূইঁয়া। এতে প্রধান অতিথি ছিলেন, ভৈরব ইউ এন ও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, ও কীটনাশক দিচ্ছি। এছাড়া ও কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রাংশে ভর্তুকি দেয়া হচ্ছে। সরকার এবং কৃষকদের চেষ্টায় ধানের উৎপাদন বৃদ্বি পাওয়ায় দেশে খাদ্য ঘাটতি নেই। দেশের উন্নয়নে কৃষকগণ সহায়তা ভূমিকা পালন করছে। ট্রেনিংয়ের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দিয়ে কৃষকদের সহায়তা করা হচ্ছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, বিনা জামানতে ১৪ জনকে ১ লক্ষ টাকা করে ঋণ দেয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কৃষিবিদ রাশেদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান তরফদার, কৃষিবিদ আকলিমা বেগম, ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন কাউসার আফ্রাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com