শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, তদন্তের প্রশাসন

নুরুল ইসলাম আনজু ফরিদপুর
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বূলখানা বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিমা ভাঙচুরকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। তাম্বূলখানা বাজার সার্বজনীন মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার সরকার জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাম্বূলখানা বাজার সার্বজনীন মন্দিরে দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা তৈরির কাজ চলছিল। সোমবার রাত ১০টার দিকে প্রতিমা তৈরির কারিগর এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ সেখান থেকে বাড়ি চলে যান। সকালে মন্দিরে এসে মন্দিরের গণেশ মূর্তির মাথার অংশ, লক্ষ্মীর দুই হাত ও দেবী দুর্গার বাম হাত ভাঙ্গা দেখতে পান। পরে মন্দির কমিটির নেতৃবৃন্দ বিষয়টি প্রশাসনকে জানায়। সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন, কোতোয়ালী থানার ওসি এম এ জলিল সহ কর্মকর্তাবৃন্দ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সালাউদ্দিন জানান, পূজার প্রতিমা ভাঙচুরকারীরা সাম্প্রদায়িক সম্প্রীত বিনষ্টকারী। তাই তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে পরিদর্শনে যান প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, ঘটনা জানার পরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ মিলে পরিদর্শন করি। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাদের সব ধরনের সহযোগিতাসহ পূজা উদযাপনকারীদের পাশে আমরা আছি। ফরিদপুর সদর উপজেলায় এ বছর ২০৩টি পূজা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া জেলায় ৭৬০টি পূজা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com