শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতিসংঘের রিপোর্ট: আফিমের বিরুদ্ধে যুদ্ধে জয়ের পথে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আফগানিস্তান থেকে আফিম রপ্তানি ৯৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দুই বছরের মধ্যেই মাদক উৎপাদন নিয়ন্ত্রণে এনে চমক সৃষ্টি করেছে তালেবান। ক্ষমতা দখলের পরই আফিম চাষ নিষিদ্ধ ঘোষণা করে তারা। এখন জাতিসংঘের মাদক সম্পর্কিত সংস্থা ইউএনওডিসি জানিয়েছে, তালেবানের এমন পদক্ষেপ বেশ কার্যকরী ভূমিকা রাখছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যেখানে দেশটিতে ২ লাখ ৩৩ হাজার হেক্টরে আফিম চাষ হতো, ২০২৩ সালে তা কমে ১০ হাজার ৮০০ হেক্টরে নেমে এসেছে। দেশটি থেকে মাত্র ৩৩৩ টন আফিম রপ্তানি হয়েছে এ বছর, যা গত বছরের মাত্র ৫ শতাংশ। বেশিরভাগ আফগান চাষীই এখন আফিম বাদ দিয়ে গম উৎপাদন করছে। ২০২২ সালের এপ্রিলে আফিম চাষ নিষিদ্ধ করেন তালেবানের সুপ্রিম লিডার মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা। এরপর থেকে তালেবান সদস্যরা আফিম ক্ষেত ধ্বংস করতে শুরু করে। যুক্তরাষ্ট্র মাদক নিয়ন্ত্রণে ৫০ বছর ধরে ‘ওয়ার অন ড্রাগস’ পরিচালনা করে আসছে। কিন্তু তালেবান যে সফলতা দেখিয়েছে তেমন কোনো সফলতা দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। দেশটির দুই দশক ধরে আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছিল।
কিন্তু সে আমলে আফগানিস্তান থেকে বিশ্বের ৮০ শতাংশ আফিম উৎপাদিত হতো। ইউরোপীয় চাহিদার ৯৫ শতাংশ আফিমই আসে আফগানিস্তান থেকে। তবে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত বদলে গেছে।
ইউএনওডিসি জানিয়েছে, আফিম উৎপাদনে বিশ্বে এখন প্রথম স্থানে উঠে এসেছে মিয়ানমার। দেশটিতে দ্রুত বাড়ছে আফিম চাষ। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিকট ভবিষ্যতে আফিম চাষ আরও বাড়তে চলেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com