শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হারুয়ালছড়িতে অবৈধভাবে টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, স্কেভেটর জব্দ

ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়িতে স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার মধ্যরাত ১টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মাহান্সপাড়া সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী। এ সময় স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে নাল জমির মাটি (টপ সয়েল) কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা, পরিবহন করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মোঃ রফিকুল আলম নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা দন্ডিত করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে মাটি খননের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে কথিত ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে বালু ও মাটিকেখো একটি চক্র উক্ত এলাকায় পরিবেশ বিনষ্টকারী কাজ করে আসছে। এদিকে মাটি কাটায় বাধা দেয়ায় ঐ চক্রটি স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলমকে মারধরও করে। এই চক্রটির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাদি হয়ে স্থানীয় রিজোয়ান, মঞ্জুরুল হক, সাগরকে বিবাদী করে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দায়ের করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com