শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুজানগরে শাহীনুজ্জামান শাহীনের উঠান বৈঠক জনসভায় রূপ নেয়

মাহমুদুল হাসান সজীব (সুজানগর) পাবনা :
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের উঠান বৈঠক জনসভায় রুপ নেয়। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক জনসভায় রুপ নেয়। উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারে কনিষ্ঠ পুত্র শাহীনুজ্জামান শাহীন। ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল শেখের সভাপতিত্বে ও ইউপি আ’লীগের দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্যদেন, সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।এ সময় আরো বক্তব্যদেন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস খান, এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, সুজানগর পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাগরকান্দি ইউপির সাবেক সদস্য আব্দুল আওয়াল, রবিউল ইসলাম, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম রবি প্রমুখ। এ ছাড়া ইউনিয়ন আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহীনুজ্জামান শাহীন উঠান বৈঠকে বলেন, আপনাদের দাবি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাস্ত। এবার আমি নির্বাচিত হলে অবশ্যই এই রাস্ত করে দেব বলে ভোটারদের আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, আমি এ এলাকার গরীব দুঃখী মানুষের বিপদে আপদে সব সময় পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, চাঁদাবাজি, যুব সমাজ কে মাদকমুক্ত সহ জনকল্যাণ মুখী কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুজানগর উপজেলা কে আধুনিক, ডিজিটাল থেকে স্মার্ট সুন্দর ও সম্মৃদ্ধী হিসেবে গড়ে তুলবো ইনশাহআল্লাহ। উঠান বৈঠক শেষে এলাকার ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক ও দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণীর ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় করে দোয়া কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com