শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উদয়ন মেধা বৃত্তির সনদ ও প্রতিবন্ধীদের অনুদান প্রদান

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২রা মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও সনদ বিতরণ করা হয়। এসময় মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১১২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র , ক্রেস্ট, ব্যাগ, মগ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অসচ্ছল ৩০ জন প্রতিবন্ধীকে নগদ অনুদান দেয়া হয়। ২০২৩ সালের দক্ষ সংগঠক হিসেবে দিলীপ কুমার বণিক কে সম্মাননা স্মারক প্রদান। এছাড়া জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ায় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, উদয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সম্পাদক শওকত হোসেন, সাবেক সভাপতি আবদুর রহিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন সহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com