বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

প্রচন্ড খরা ও তীব্র তাপদাহের কারণে স্কুল শিক্ষার্থীদের জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের প্রশান্তির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোল ভাঙ্গা বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল তরমুজ খাওয়ানো হয়। এ মহতী উদ্যোগ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল তরমুজ খাওয়ানোর উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম নকিবুল হাসান, এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় সভাপতি ইমরুল কবিরচৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য শামসুজ্জোহা, সহকারী প্রধান শিক্ষক মুসলিমা আক্তার, সহকারী শিক্ষক জাফিরুল ইসলাম, মামুন অর রশিদ, হারুন অর রশিদ ও মতিউর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারীগণ। এ সময় ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন নাসিমা আক্তার, আম্বিয়া খাতুন ঐশী আক্তার, সুমাইয়া বেগম ও কণিকা রানী। প্রধান শিক্ষক আতোয়ার রহমান বলেন, সারা দেশে প্রচন্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ায় আমাদের ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান শিক্ষকের এই মহতী উদ্যোগকে অভিভাবক মহল শিক্ষার্থী বৃন্দ সাধুবাদ অভিনন্দন জানিয়েছেন। এ সময় বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে তরমুজ কেটে খাওয়ানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com