শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয়করণের দাবীতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আগামী ৫ জুন অবস্থান কর্মসূচী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬,১৯৩ টি বিদ্যালয়ে জাতীয়করণ করার পর তালিকা বহির্ভূত এবং ২৭/০৫/২০১২ পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে অবস্থান কর্মসূচীতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই উপলক্ষ্যে ১৮/০৫/২০২৪ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলানায়তনে সংগঠনের সভাপতি মামুনর রশিদ খোকন এই কর্মসূচীর ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ আ স ম জাফর ইকবাল, বিশেষ অতিথি কামাল হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, নাছির উদ্দিন, মোহাম্মদ আলী লিটন, মনি মোহন বসু, তামান্না ইয়াছমিন, নুর ইসলাম ও সালাউদ্দিন সহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এবং সরাদেশ থেকে আগত শিক্ষকবৃন্দ। তাদের দাবি জাতীয়করণকৃত বিদ্যালয়ের ন্যায় নীতিমালার আলোকে সকল কাজপত্র ও অবকাঠামো ছাত্র/ছাত্রী থাকাসহ সকল শর্তাদি পূরণ করার পরও আজও তারা জাতীয় করণ থেকে বঞ্চিত। এর আগে সংগঠনটি ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২২ সালে ২ দিন এবং সর্বশেষ ২০২৩ সালে ১৭ দিন অবস্থান কর্মসূচী ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছিল। সরকারি তরফ থেকে বার বার আশ্বস্ত করার পরও এখন পর্যন্ত জাতীয়করণের কোন কার্যকরি উদ্যোগ না নেওয়ায় আবারো এই কর্মসূচীর ঘোষণা করেন। তাদের বিশ্বাস এই কর্মসূচীর মধ্য দিয়ে এই শিক্ষা বান্ধক সরকার এই বাজেটে তাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com