শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

পটিয় (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুত করে ১৪ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা বর্তমান সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি হল- সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজ কল্যান সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা), কার্যকরি সদস্য কাউছার আলম (দৈনিক কালের কন্ঠ), গিয়াস উদ্দিন (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পন), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)। নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সাবেক মহকুমা শহর পটিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে অন্যায়, অনিয়ম-দূর্নীতি তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। যা আগামীতেও ধরে রাখা হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com