শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় খাদ্যসামগ্রী না পেয়ে খাদ্য সংকটে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন নিম্নআয়ের বর্তমানে কর্মহীম মানুষরা।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে কাশীপুর ছোট আমবাগান এলাকায় এ বিক্ষোভ করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে সামাজিক দূরত্ব না মেনে কয়েকশ এলাকাবাসী এক হয়ে বিক্ষোভ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই খাদ্য সংকট এখানকার মানুষদের। আয় নেই খাবার ও নেই। এর মধ্যে স্থানীয় মেম্বার ও জনপ্রতিনিধিদের নাম করে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে ত্রাণ দেওয়া হবে বলে। বুধবার সকালে সেটি ফিরিয়ে দেওয়া হলেও ত্রাণ দেওয়া হয়নি। তাই বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।

বিক্ষোভ মিছিলে থানা সফুরা বিবি জানান, আমাদের তো ঘরে দু’দিন ধরে খাবার নেই। খালি শুনি পুরা নারায়ণগঞ্জে নাকি খাবার দিতাসে কিন্তু আমাদের এখানে তো কেউই খাবার দেয় না। কিসের দূরে দূরে থাকমু আমরা তো করোনায় মরতাম না তার আগেই না খাইয়া মইরা যামু। আইডি কার্ডের ফটোকপি নিসিলো আজকে আবার দিয়া গেসে কিন্তু খাবার তো দিলোনা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ধরনের ঘটনা ছোট আমবাগান এলাকায় ঘটেছে বলে শুনেছি। এটি পরিকল্পিত স্থানীয় কয়েকজনের ইন্ধনে হয়েছে বলে শুনেছি। আমাদের টিম পাঠানো হয়েছিল, তারা ঘটনাস্থলে এমন কিছু পায়নি।

 

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com