শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইলিশের ভরা মৌসুমেও ভালুকার বাজারে দাম আকাশচুম্বী

সাখাওয়াত হোসেন সুমন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

জুলাই-সেপ্টেম্বর চলছে ইলিশের ভরা মৌসুম। ইলিশের ভরা মৌসুমে ময়মনসিংহের ভালুকা বাজারে ইলিশের চাহিদা এবং পর্যাপ্ততা থাকার পরও দাম আকাশচুম্বী। ভারতে রপ্তানি বন্ধ হওয়ার পরও ইলিশ সিন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পণে জাতীয় মাছ ইলিশ খাওয়ার শেষ ইচ্ছাটুকুও মৃতপ্রায়। বাজার ঘুরে দেখা গেছে, বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকা কেজি। মাঝারি ও ছোট সাইজের ইলিশ বিক্রি হয় যথাক্রমে ৭০০-৭৫০ ও ৬৫০-৭০০ টাকা কেজি। ইলিশের ভরা মৌসুম হওয়ায় বাজারে পর্যাপ্ত ইলিশ থাকার কথা তবে সিন্ডিকেটের থাবায় নি¤œ আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ। সাপ্লাই মিস্ত্রি সামাদ আফসোস করে বলেন, ৫ বছর যাবৎ ইলিশ খাইনা। সারাদিন কাজ করে পাই ৫০০ টাকা। এক কেজি ইলিশ কিনতে লাগে ১৮০০ টাকা। ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও কিনে খাওয়ার ভাগ্য আমাদের নাই। পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এতো দাম দিয়ে সাধারণ মানুষের পক্ষে ইলিশ কিনে খাওয়া সম্ভব না। পাঁচ-ছয়শত টাকা হলে হয়তো বছরে দুই-একবার কিনে খাওয়া যাইতো। ভালুকা বাজারের ইলিশ বিক্রেতা জানান, বাজারে চাহিদার তুলনায় মাছ কম হওয়ায় ইলিশের দাম বেশি। খোঁজ নিয়ে জানান যায়, পার্শ্ববর্তী উপজেলা ত্রিশালে বড় সাইজের ইলিশ বিক্রি হয় ১২০০-১৪০০ টাকায়, গফরগাঁওয়ে ১৫০০ টাকায় ও ময়মনসিংহ জেলা সদরে ১১০০-১৩০০ টাকায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com