সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অভয়চরণ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন দাগনভূঞায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আপিল শুনানিতে স্বস্তি পেলেন মুফতি নুরানী মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের বাধা নেই

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে মাইক্রোবাসে সিএনজি নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য ফিলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুকের মৃত্যু হয়।
ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com