বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী মোতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বুয়েট শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো-
১. যেকোনো মূল্যে এই হত্যাকা-ের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।
২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।
৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।
৪. তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৫. সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদ নিহত হন। এ ঘটনায় আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী।
এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com