মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

জাহিদুল খান সৌরভ শেরপুর
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

শেরপুরে যাত্রীবাহিবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন মারা গেছে। আশংকাজনক আরও একজনকে স্থানীয় জিনোম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর বারোটায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর- ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রৌমারি হতে ছেড়ে আসা রিফাত পরিবহনের বাসটি সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় ময়মনসিংহ হতে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। পরে আশংকাজনক আরও একজনকে স্থানীয় জিনোম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতরা হলেন, নকলা
উপজেলার গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর মুন্সিবাজার এলাকার শাহজাহান আলীর অনার্স পড়ুয়া মেয়ে মাইসা তাসনিম মিম, তার ভাই সদ্য অনার্স শেষ করা কামরুজ্জামান, যাত্রী সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান(৭৫)ও তার স্ত্রী এবং সিএনজি অটোরিকশা চালক লোকমান হোসেন(৩৫)। নিহত অন্য একজনের নাম পরিচয় পাওয়া যায় নি। এদিকে যানচলাচলে ফায়ারসার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছে। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, যাত্রীবাহিবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষের ৬ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com