শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধর্ষণের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে শত্রুতার জেরে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে পরিকল্পিত ভাবে জাকিরুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যে দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে উপজেলার চেংটিমারী মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জাকিরুল ইসলাম উপজেলার চেংটিমারী সরকারপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। মানববন্ধনে বক্তারা বলেন, জাকিরুল ইসলামের বিরুদ্ধে ওই গ্রামের এক বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই প্রতিবন্ধী মেয়ের মা। মূলত মামলাটি মিথ্যে ও ভিত্তিহীন। জাকিরুল ইসলাম একজন চরিত্রবান ছেলে। অভিযোগকারীর পরিবার ইতিপূর্বে আরেকজনকে একই অভিযোগে হয়রানি ও অর্থদন্ডসহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছেন। একই ভাবে তারা জাকিরুল ইসলামকে ফাঁসানো চেষ্টা করছেন। বক্তাদের দাবি, জাকিরুল ইসলামের নামে করা ধর্ষণের মামলাটি মিথ্যা। তাই সে মামলটি অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাংধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, চেংটিমারী গ্রামের গাজিউর রহমান, আজুজুর রহমান, ইসমাইল হোসেন, সবুর উদ্দিন, হাফেজ শাকিল, সুজন মোল্লা, মমতা বেগম ও বানেছা বেগম প্রমূখ। মানববন্ধন শেষে চেংটিমারী মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকিরুলের নামে ধর্ষণের অভিযোগে করা মামলাটি মিথ্যা বানোয়াট দাবি জানিয়ে তা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন উপস্থিত চেংটিমারী গ্রামবাসী। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, জাকিরুল ইসলামের নামে একই গ্রামের এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com