বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি. ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্পোরেট চুক্তি ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের বিভিন্ন ধরণের সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়ার উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মুরাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এস. এম. আজহারুল ইসলাম, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মোঃ ফরিদুর রাহমান জালাল, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ শহীদুল আলম রিপন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com