বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

এবার ভিকির নায়িকা বিশ্বসুন্দরী মানসী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

প্রথমবারের মতো নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি কমেডি ঘরানার সিনেমায় একসঙ্গে জুটি বাঁধছেন ভিকি কৌশল এবং সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ইতিমধ্যে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, এখনো নাম না প্রকাশ করা কমেডি ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। প্রায় ১৮ দিন এখানে কাজ করবে ছবিটির টিম। যদিও কথা ছিল সিনেমার শুটিং শুরু হবে যশরাজ ফিল্মসের নিজস্ব স্টুডিওতে। তবে দুদিন আগেই বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হওয়ায় তা আর হয়ে ওঠেনি। এ সিনেমার গল্প সম্পর্কে জানা গেছে, কমেডি আমেজের সিনেমা হলেও থাকবে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। এছাড়াও এ সিনেমায় ভারতের নানা সংস্কৃতি এবং একান্নবর্তী পরিবারের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে।
প্রসঙ্গত, চলতি বছর অনেকগুলো বড় বাজেটের সিনেমা নিয়ে কাজ করছে যশরাজ ফিল্মস। ভারতের জনপ্রিয় এই নির্মাতা প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেশকিছু বড় তারকাকে দলে ভিড়িয়েছে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com