বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

এবিএম কামাল উদ্দিন খানের ১৮তম মৃত্যুবার্ষিকী

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

২০ মে ২০২৫-মরহুম এবিএম কামাল উদ্দিন খানের ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এদিন নিজ কারখানা পরিদর্শনে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, খ্যাতিমান শিল্পপতি এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন তিনি। এই দিনে, তাঁর পরিবার ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুম এবিএম কামাল উদ্দিন খান ছিলেন একজন দূরদর্শী স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশে বেসরকারি উচ্চশিক্ষার পথিকৃত প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মিনহাজ গ্রুপের চেয়ারম্যান, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের স্পনসর ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং গুলশান ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তি স্থাপন, বিকাশ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিটি ধাপে মরহুম এবিএম কামাল উদ্দিন খানের অবদান ছিল অপরিসীম ও অনস্বীকার্য। তিনি কেবল একজন প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ছিলেন না; তিনি ছিলেন একজন আদর্শবাদী শিক্ষানুরাগী, দূরদর্শী ব্যবসায়ী এবং সমাজের প্রতি দায়বদ্ধ এক নিবেদিতপ্রাণ নেতৃত্ব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com