বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

ঢাকায় ফরাসি পাপেট থিয়েটার ৪ ও ৫ জুলাই

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা আয়োজিত ফরাসি-বাংলাদেশি পাপেট থিয়েটার ‘ইনভিজিবল স্টোরিজ’ মঞ্চস্থ হবে আগামী ৪ ও ৫ জুলাই সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
এই প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান ফরাসি পাপেটিয়ার লহি ক্যানাক। এতে অভিনয় করবেন বাংলাদেশের মো. ফরহাদ আহমেদ এবং লহি ক্যানাক নিজে। এটি বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত নাট্যকাজ, যা আন্তসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে।
পরিবেশনা শেষে মো. ফরহাদ আহমেদ ও স্বাতী ভদ্র এই নাটক নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন।
‘ইনভিজিবল স্টোরিজ’ মূলত দুইজন বিজ্ঞানীর অভিযাত্রার গল্প, যারা ঢাকায় ভূতের প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে এক সময় সুন্দরবনের রহস্যময় পরিবেশে পৌঁছে যান। গল্পটি বিভিন্ন ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্পের মাধ্যমে গঠিত, যা উপস্থাপিত হবে নাচ, গান এবং পাপেট্রির মাধ্যমে।
নির্দেশক লহি ক্যানাক থিয়েটার : একোল দ্য পাসাজ-এ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ১৯৯৭ সালে ‘গ্রেন দ্য ভি’ নামে পাপেট থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেন। অভিনেতা মো. ফরহাদ আহমেদ একজন অভিজ্ঞ থিয়েটার ও পাপেট শিল্পী, যিনি প্রাচ্যনাট ও জলপুতুল পাপেটসের সঙ্গে যুক্ত আছেন।
আয়োজকরা জানিয়েছেন, পরিবেশনাটি সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে। আগে এলে আগে বসার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com