বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খেলার নিয়ম বদলাতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায়নি। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নি। এই খেলা বন্ধ করতে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এনসিপির পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জে কয়েকটি পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করে এসেছিল। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, গুম করেছে, সন্ত্রাসী করেছে। এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবো না। এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এই দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ। যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার ছিল। নারায়ণগঞ্জের যে সিস্টেম এই একই সিস্টেমে পুরো দেশ এতদিন পরিচালিত হয়েছিল। নাহিদ বলেন, গত (বৃহস্পতিবার) রাতে নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রার তোরণ পুড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা আজকের গণজোয়ার বন্ধ করতে এই ঘটনা ঘটিয়েছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই নারায়ণগঞ্জকে রক্ষা করেছিল। এদিকে নারায়ণগঞ্জ ওইদিকে সাভার আশুলিয়ায় প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার মানুষ রাজপথে নেমে আসতে পেরেছিল। তাই আমরা নারায়ণগঞ্জকে শ্রদ্ধা করি। গণঅভ্যুত্থানের ইতিহাসে এই নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। এসময় এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com