বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

গণহত্যার বিচার বাংলাদেশে দৃশ্যমান করতে হবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

জামায়াতের জাতীয় সমাবেশে ডা. শফিকুর রহমান
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালে জীবনবাজি রেখে যদি আন্দোলন না হতো তাহলে যারা আজ কথা বলছেন তারা কোথায় থাকতেন? তাই রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমাদের কথা বলতে হবে। শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে। এই লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াইয়েও আমরা বিজয় লাভ করব। জামায়াত দুর্নীতিমুক্ত সমাজ গড়বে। এই কথা বলার পর প্রথমবার পড়ে যান তিনি। এরপর ফের দাঁড়িয়ে কথা বলা শুরু করার পর আবার পড়ে যান। এরপর তিনি মঞ্চে বসে বক্তব্য দেন। তিনি বলেন, কোনো এমপি মন্ত্রী টাকা চালাচালি করবে না। চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা করব না। আমি জামায়াতের আমীর হিসেবে কথা বলতে আসি নাই। বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণির মুক্তির জন্য এই লড়াই নয়। আমি কোনো অভিজাত শ্রেণির হয়ে কথা বলতে আসি নাই। আমি কথা বলছি খেটে খাওয়া মানুষের জন্য। ইনসাফের ভিত্তিতে একটা দেশ গড়ে তোলার জন্য, আগামী দিনে যে লড়াই হবে আল্লাহ যেনো সেই লড়াইয়ে একজন শহীদ হিসেবে গ্রহণ করে। তিনি বলেন, পল্টন-শাহবাগ-পিলখানা-২৪’র গণহত্যা যারা করেছে তাদের বিচার বাংলাদেশে দৃশ্যমান করতে হবে। এদের বিচার না হওয়া পর্যন্ত পুরনো বন্দোবস্তে চলবে না। এতোগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই। নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির
ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে ও জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে কোনো মন্ত্রী ও এমপি সরকারি প্লট গ্রহণ করবে না।কোনো মন্ত্রী ও এমপি ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না। কোনো মন্ত্রী ও এমপি নিজের হাতে টাকা চালাচালি করবে না। যদি কোনো এমপি বা মন্ত্রী নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।বাংলাদেশ ভ্রমণ গাইড
ডা. শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না।দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com