বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট: ওমর সানী

বিনোদন:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের পাইলটসহ ৩০ জনের বেশি নিহত হয়েছে। দেশজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মাইলস্টোনের দুর্ঘটনায় অভিযোগ উঠেছে, নিহতদের লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার। অন্যদিকে সরকার বলছে, এ কথা সঠিক নয়। সরকার কোনো তথ্যই গোপন করছে না। কেউ কেউ বলছেন লাশের সংখ্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে।
মাইলস্টোনের দুর্ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন চোখ রাখাই যাচ্ছে না। টাইমলাইনজুড়ে পোড়া স্কুলের বীভৎস ও লাশের ছবি এবং ভিডিওর ছড়াছড়ি।
ইউটিউবার, টিকটকাররা কনটেন্ট তৈরির জন্য হাসপাতালগুলোতে ছুটছেন। ফলে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এটি নিয়ে সবাই চিন্তিত।
চিত্রনায়ক ওমর সানীও মাইলস্টোনের দুর্ঘটনা প্রসঙ্গে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান। আপনাকে আমাকে শুধু ডাকে।’
ওমর সানীর এ স্ট্যাটাসকে তার অনুরাগীরা সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য লিখেছেন। মুনজুর রহমান নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আর একশ্রেণির মানুষ তো আছেই ভিউ ব্যবসায়ী।’
শাকিব পারভেজ নামের একজন লিখেছেন, ‘রাজনীতিতে জয়ী হওয়ার কয়েকটি পেয়েন্টের ভিতরে লাশের রাজনীতি হলো মূল, কারণ এই লাশের রাজনীতি দিয়ে প্রত্যেক রাজনীতিবিদ তার রাজনীতি/ বা ক্ষমতার ভিত্তি শক্ত করেছেন ভাই।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com