বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

পাওয়ার হিটার কোচ হয়ে বাংলাদেশে আসছেন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রস উডআলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই, তবে এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাওয়ার হিটার কোচ নিয়োগ দিলো বিসিবি। আলোচিত কোচ জুলিয়ান রস উড আসছেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার তার নিয়োগের বিষয়ে গুঞ্জন উঠে ক্রিকেটপাড়ায়। তবে হবে হবে করেও তা আর হয়নি।
অবশেষে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হতে যাচ্ছেন জুলিয়ান উড। এশিয়া কাপের আগের ফাঁকা সময়ে আপাতত তিন সপ্তাহ লিটন দাস, তানজিদ তামিমদের নিয়ে কাজ করবেন তিনি।
মূলত আগস্টে ভারত না আসায় ওই সময় এশিয়া কাপের প্রস্তুতির জন্য ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও একই সময়ে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।
তবে সিরিজের জন্য প্রতিপক্ষ কাউকে না পাওয়া গেলে মাসজুড়ে হতে পারে ক্যাম্প। যার শুরু হতে পারে ৬ আগস্ট থেকে। সেই ক্যাম্পেই টাইগারদের সাথে যোগ দিতে যাচ্ছেন জুলিয়ান উড।
ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পকে সরিয়ে দেয়ার পর লিটনদের ব্যাটিং দেখছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে এখন দায়িত্ব কমিয়ে বিদেশী ব্যাটিং কোচ নিয়োগের চিন্তা করছে বিসিবি। এর জন্য দীর্ঘমেয়াদি কাউকে আনার চেষ্টা করছে বিসিবি। তবে আপাতত তিন সপ্তাহের জন্য জুলিয়ান উডকে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রধান কোচ ফিল সিমন্সের চাওয়াতেই তার অন্তর্ভুক্তি।
বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে জুলিয়ান উড বলেন, ‘হ্যাঁ, সিমন্সের সাথে আমি কথা বলেছি। আগস্টে আমি মূলত তিন সপ্তাহের জন্য আসছি। আমি এমনটাই শুনেছি। কিন্তু এটা এখনো নিশ্চিত নয়।’
‘বেশিদিনের জন্যও হতে পারে। এশিয়া কাপকে সামনে রেখে আগস্টে ঢাকায় আসব। আমি জানি না, চুক্তি বাড়বে কি না। এসব বিসিবির ওপর নির্ভর করছে,’ যোগ করেন তিনি। এর আগে, ২০২২ সালে গুঞ্জন ওঠে পাওয়ার হিটার কোচ হিসেবে উডের নিয়োগের। তবে তা সত্য না হলেও ২০২২ সালে সিলেট সানরাইজার্স ও ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়ে আসেন তিনি।
সেই আসরের পর আবারো জাতীয় দলে অন্তর্ভুক্তির খবর রটলেও তা সত্য হয়নি। তবে এই গুঞ্জনের মাঝেই পাকিস্তান দলের পাওয়ার হিটার কোচ হিসেবে নিয়োগ পান রস উড। এর আগে, বিগ ব্যাশে সিডনি থান্ডার্স, পিএসএলের দল মুলতান সুলতান, আইপিএলের দল পাঞ্জাব কিংসের সাথেও কাজ করেছেন জুলিয়ান উড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com