বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

২৫ এপ্রিল পর্যন্ত দে‌শের সব শপিং মল বন্ধ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চার দফায় ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দে‌শের সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সমিতির সভাপতি তৌফিক এহসান বলেন, ‘ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।’

সরকার সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়ায় নির্দেশনা অনুযায়ী মালিকদের দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

করোনা মহামারির এ সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্যে ধারণে আহ্বান জানিয়ে তৌফিক এহসান সকল দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বন্ধকালীন সময়ে দুর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ওয়াসা ও ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বন্ধ রাখা এবং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com