বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: ইসহাক দার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন।
এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন। গত রোববার (২৪ আগস্ট) তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে এ আশাবাদের কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও ব্যাপক আলোচনার সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল– উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্কের পুনরুজ্জীবন নিয়েও মতবিনিময় করেছি।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে নতুন গতিশীলতা দেবে এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও সফর বিনিময় আরও বাড়বে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোববার দিবাগত রাতে বাংলাদেশ ছেড়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com