বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

সূচকে বড় উত্থান, ১১০০ কোটির ঘরে লেনদেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়ছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, উদ্বিগ্ন দুলামিয়া কটন কোম্পানি‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৮৪টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।
গতকাল সোমবার ডিএসইতে মোট ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।‎
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৬২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.২২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২২৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৯১ পয়েন্ট বেড়ে ৯৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে।
‎সিএসইতে মোট ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৭টি কোম্পানির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।
‎সিএসইতে ৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com