সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ট্রেন থেকে উদ্ধার চার বছরের শিশুকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসে হস্তান্তর কক্সবাজার-১ আসনে একক আধিপত্য সালাউদ্দিনের: কৌশলে জামায়াতের ফারুক বিএনপি ক্ষমতায় গেলে নারীদের এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-ব্যারিস্টার কায়সার কামাল ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মোবাইল কোর্ট অভিযানে ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অভয়চরণ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ

গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি ফিরতে দেবো না

শাহজাহান সাজু:
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু: ছাত্রদল মনোনীত প্যানেলের শপথ 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ দিনে ছাত্রদল মনোনীত আবিদ-হামিম-মায়েদ প্যানেল পূর্বঘোষিত ইশতেহারের আদলে শপথ পাঠ করেছে। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে সব হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
শপথ পাঠ অনুষ্ঠানে প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিজ্ঞা করেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন। তারা বিগত ফ্যাসিবাদী শাসনামলের ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা এবং ভিন্নমতের ওপর নিপীড়ন আর কখনো ফিরতে দেবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
প্যানেলের বক্তব্যে বলা হয়, তারা দেশ ও গণতন্ত্র রক্ষা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত, হলগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, অনলাইন সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবেন।
শপথ গ্রহণ শেষে প্যানেলের প্রার্থীরা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মকা-ের মাধ্যমে তাদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com